ইতিহাসের এই দিনে: কৃত্রিম পা নিয়ে বিশ্বযুদ্ধে ব্রিটিশ পাইলট
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৭ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
ব্রিটিশ পাইলট ডগলাস বাডের
ডগলাস বাডের—ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর একজন পাইলট। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পা হারান ডগলাস। এরপরও দমে যাননি তিনি। ১৯৩৯ সালের ২৭ নভেম্বর, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে। কৃত্রিম পা লাগিয়ে ওই দিন বিশ্বযুদ্ধে অংশ নেন ডগলাস। সফলভাবে যুদ্ধবিমান চালান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীর অন্যতম ‘নায়ক’ বিবেচনা করা হয় তাঁকে।
